বিষয়বস্তুতে চলুন

আফ্রিকা দখলের লড়াই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯১৪ সালে আফ্রিকায় ইউরোপের বিভিন্ন দেশের দখলকৃত এলাকা

আফ্রিকা দখলের লড়াই ( ইংরেজি: Scramble for Africa) ছিল ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে সাতটি ইউরোপীয় দেশ কর্তৃক (যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, স্পেন, পর্তুগাল, ইতালি) আফ্রিকা মহাদেশের বিভিন্ন অংশে উপনিবেশ আকারে করায়ত্ত করার তীব্র প্রতিযোগিতা। ১৮৭০-এর দশকে এটি শুরু হয়, ১৮৮০ ও ১৮৯০-এর দশকে এটি চরমে পৌঁছে; ২০শ শতকের শুরুর দশকে এটির সমাপ্তি ঘটে। আফ্রিকার সাধারণ জনগণ উপনিবেশ স্থাপনের বিরুদ্ধে রুখে দাঁড়ালেও ইউরোপীয়দের আধুনিক অস্ত্রশস্ত্রের কাছে পরাজিত হয়। [১]

১৯শ শতকের মাঝামাঝি সময়ে ইউরোপীয়রা কেবল আফ্রিকার অংশবিশেষ; বিশেষত উপকূলীয় এলাকায় কর্তৃত্ব স্থাপন করতে পারে। ম্যালেরিয়া ও পীতজ্বরের প্রকোপে তারা আফ্রিকার গভীরে প্রবেশ করতে পারে নি। ব্রিটেনের দখলে ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা অন্তরীপ। এছাড়া সিয়েরা লিয়োন ও আরও কিছু পশ্চিম এলাকা ব্রিটেনের দখলে ছিল। ফ্রান্স ১৮৩৪ সালে আলজেরিয়া দখল করে; এছাড়াও ফ্রান্স সেনেগাল নদীর তীরের বাণিজ্য নিয়ন্ত্রণ করত। পর্তুগাল অ্যাঙ্গোলা ও মোজাম্বিকের দখল নেয়। তখন আফ্রিকার বড় অংশ দখলে রেখেছিল উসমানীয়রা। তিউনিসিয়া থেকে মিশর হয়ে লোহিত সাগরের পশ্চিম উপকূল পর্যন্ত এ সাম্রাজ্যের দখল ছিল।

ব্যঙ্গচিত্র: বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড সাপের মতো একজন কঙ্গোলীয়কে পেঁচিয়ে ধরেছেন; চিত্রশিল্পী এডওয়ার্ড লিনলি স্যামবোর্ন।

এতকিছু সত্ত্বেও ১৮৭০-এর দশক পর্যন্ত আফ্রিকা মহাদেশের ৯০% স্থানীয় আফ্রিকানদেরই দখলে ছিল। সবচেয়ে বড় আফ্রিকান দেশগুলি ছিল মুসলিম রাষ্ট্র, যেমন মাহদীর সুদান, মানদিঙ্কার সামোরি তুরে, ঊর্ধ্ব নাইজার নদীর তীর ঘেঁষে তুকোলোর সাম্রাজ্য এবং মধ্য নাইজারের সোকোতো খিলাফত। পূর্ব আফ্রিকা ছিল দাস ও হাতির দাঁতের ব্যবসাকেন্দ্র, যেখানে জাঞ্জিবারের সোয়াহিলি-আরব সুলতান আফ্রিকান যুদ্ধনেতাদের সাথে লড়াইয়ে লিপ্ত ছিলেন। ব্রিটিশ নিয়ন্ত্রিত দক্ষিণ আফ্রিকার উত্তরে ছিল একাধিক আফ্রিকান রাষ্ট্র এবং ওলন্দাজ আফ্রিকানারদের দুটি প্রজাতন্ত্র।

সিসিল রোডস ব্রিটিশ কেপ–কায়রো রেলপথ প্রকল্পের সঙ্গে (এডওয়ার্ড লিনলি স্যামবোর্ন-এর আঁকা দ্য রোডস কলসাস)।

লড়াই শুরু হবার প্রাক্বালে পশ্চিম ইউরোপে শিল্প বিপ্লবের প্রায় ১০০ বছর পূর্তি হয়ে গিয়েছিল। পশ্চিম ইউরোপ ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রযুক্তিগতভাবে উন্নত অঞ্চল। আগ্নেয়াস্ত্র, পরিবহন ও যোগাযোগ-সংক্রান্ত প্রযুক্তি অবিশ্বাস্য দ্রুতগতিতে তখন এই এলাকায় উন্নতি লাভ করছিল। আর প্রতিটি ইউরোপীয় দেশে স্বদেশপ্রেম ছিল তুঙ্গে। চিকিৎসাবিজ্ঞানে উন্নতির কারণে ইউরোপীয়রা অনেকদিন ধরে রোগশোক ছাড়া ক্রান্তীয় অঞ্চলে বাস করতে পারছিল। শিল্প-উৎপাদন এত বেড়ে গিয়েছিল যে অতিরিক্ত উৎপাদিত পণ্যের জন্য কীভাবে ক্রেতা খুঁজে পাওয়া যাবে, তা নিয়ে ইউরোপীয়রা চিন্তায় পড়ে গিয়েছিল। ১৮৭০-এর দশকে অর্থনৈতিক মন্দা দেখা দেবার পর ইউরোপীয়রা বিশ্বের অণুন্নত, শিল্পবিহীন অঞ্চলগুলির দিকে নজর দেয়। এগুলিকে একাধারে ইউরোপীয় পণ্যের বাজার ও কাঁচামালের যোগানদার হিসেবে ব্যবহার করা ছিল তাদের উদ্দেশ্য। তার আগে বিখ্যাত স্কটিশ মিশনারি ডেভিড লিভিংস্টোন দাসপ্রথায় জর্জরিত আফ্রিকানদের "সভ্য" খ্রিস্টান বানানোর উদ্দেশ্যে আফ্রিকায় এসেছিলেন। ১৮৭৩ সালে আফ্রিকায় তার মৃত্যু আফ্রিকানদের "সভ্যকরণের" ব্যাপারে ইউরোপীয়দেরকে নতুন করে উৎসাহী করে। প্রতিদ্বন্দ্বী দেশগুলি আফ্রিকার বিভিন্ন এলাকা দখলে নিলে কীভাবে তাদের নিজেদের শক্তি খর্ব হবে, এ চিন্তায় ইউরোপের প্রতিটি দেশ আতঙ্কিত হয়ে পড়ে।

এই সবকিছুর ধারাবাহিকতায় ১৮৮০-র দশকের শুরুর দিকে ধীরে ধীরে আফ্রিকা দখলের লড়াই শুরু হয়। ১৮৮৪-১৮৮৫ সালের বার্লিন পশ্চিম আফ্রিকা সম্মেলনের পর পুরোদমে এর বিস্তার ঘটে। ২০শ শতকের শুরুর দশক পর্যন্ত সময় আফ্রিকান অধিবাসীদের বাধা দূর করতে পার হয়ে যায়। শেষ পর্যন্ত ১৯১২ সালের

দিকে লাইবেরিয়া ও ইথিয়োপিয়া বাদে গোটা আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশের দখলে আসে। এসময় ঔপনিবেশিক শাসন গোটা আফ্রিকা মহাদেশ জুড়ে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনে। আফ্রিকান উপনিবেশগুলি কেবল ১৯৫৫ ও ১৯৬৫ সালের মাঝামাঝি সময়ে এসে স্বাধীনতা লাভ করে। অনেকগুলি দেশ ১৯৮০ ও ১৯৯০-এর দশকে এসে পূর্ণ স্বায়ত্বশাসন অর্জন করে।

আধুনিক যুগে আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশসমূহ

[সম্পাদনা]

উত্তর আফ্রিকা

[সম্পাদনা]
উপনিবেশশাসক সাম্রাজ্যপ্রতিষ্ঠাবিলুপ্তিঅস্তিত্বকালউত্তরসূরি রাষ্ট্র
ফ্রান্স ফরাসি আলজেরিয়াফ্রান্স ফ্রান্স১৮২৭১৯৬২১৩৫আলজেরিয়া আলজেরীয় প্রজাতন্ত্র
ফ্রান্স ফরাসি তিউনিসিয়াফ্রান্স ফ্রান্স১৮৮১১৯৫৬৭৫তিউনিসিয়া তিউনিসীয় প্রজাতন্ত্র
স্পেন স্প্যানিশ সাহারাস্পেন স্পেন১৮৮৪১৯৭৫৯১পশ্চিম সাহারা পশ্চিম সাহারা
মিশর অ্যাংলো-মিশরীয় সুদানযুক্তরাজ্য যুক্তরাজ্য১৮৯৯১৯৫৬৫৭সুদান সুদান প্রজাতন্ত্র
ফ্রান্স ফরাসি চাদফ্রান্স ফ্রান্স১৯০০১৯৬০৬০চাদ চাদ প্রজাতন্ত্র
ইতালি ইতালীয় লিবিয়াইতালি ইতালি১৯১১১৯৪৩৩২লিবিয়া লিবিয়া রাজ্য
স্পেন স্প্যানিশ মরক্কোস্পেন স্পেন১৯১২১৯৫৬৪৪মরক্কো মরক্কো রাজ্য
ফ্রান্স ফরাসি মরক্কোফ্রান্স ফ্রান্স১৯১২১৯৫৬৪৪মরক্কো মরক্কো রাজ্য
মিশর মিশর সালতানাতযুক্তরাজ্য যুক্তরাজ্য১৯১৪১৯২২৮মিশর মিশর রাজ্য
স্পেন ইফনিস্পেন স্পেন১৯৫৮১৯৬৯১১মরক্কো মরক্কো রাজ্য

পূর্ব আফ্রিকা

[সম্পাদনা]
উপনিবেশশাসক সাম্রাজ্যপ্রতিষ্ঠাবিলুপ্তিঅস্তিত্বকালউত্তরসূরি রাষ্ট্র
পর্তুগাল পর্তুগিজ মোজাম্বিকপর্তুগাল পর্তুগাল১৪৯৮১৯৭৫৪৭৭মোজাম্বিক মোজাম্বিক গণপ্রজাতন্ত্রী
যুক্তরাজ্য ব্রিটিশ সোমালিল্যান্ডযুক্তরাজ্য যুক্তরাজ্য১৮৮৪১৯৬০৭৬সোমালিয়া সোমালি গণতান্ত্রিক প্রজাতন্ত্র
ইতালি ইতালীয় পূর্ব আফ্রিকাইতালি ইতালি১৯৩৬১৯৪১৫ইথিওপিয়া ইথিওপীয় সাম্রাজ্য
যুক্তরাজ্য ব্রিটিশ সোমালিল্যান্ড
জার্মানি জার্মান পূর্ব আফ্রিকাজার্মানি জার্মানি১৮৮৫১৯১৯৩৪যুক্তরাজ্য ব্রিটিশ টাঙ্গানিকা
বেলজিয়াম রুয়ান্ডা-উরুন্ডি
যুক্তরাজ্য ব্রিটিশ উগান্ডাযুক্তরাজ্য যুক্তরাজ্য১৮৯৪১৯৬২৬৮উগান্ডা উগান্ডা প্রজাতন্ত্র
যুক্তরাজ্য ব্রিটিশ পূর্ব আফ্রিকাযুক্তরাজ্য যুক্তরাজ্য১৮৯৫১৯২০২৫যুক্তরাজ্য কেনিয়া উপনিবেশ
ফ্রান্স ফরাসি সোমালিল্যান্ডফ্রান্স ফ্রান্স১৮৯৬১৯৬৭৭১জিবুতি জিবুতি প্রজাতন্ত্র
যুক্তরাজ্য কেনিয়া উপনিবেশযুক্তরাজ্য যুক্তরাজ্য১৯২০১৯৬৩৪৩কেনিয়া কেনিয়া প্রজাতন্ত্র
যুক্তরাজ্য ব্রিটিশ টাঙ্গানিকাযুক্তরাজ্য যুক্তরাজ্য১৯২২১৯৬১৩৯তানজানিয়া তানজানিয়ার যুক্ত প্রজাতন্ত্র

পশ্চিম আফ্রিকা

[সম্পাদনা]
উপনিবেশশাসক সাম্রাজ্যপ্রতিষ্ঠাবিলুপ্তিঅস্তিত্বকালউত্তরসূরি রাষ্ট্র
পর্তুগাল পর্তুগিজ কেপ ভার্দেপর্তুগাল পর্তুগাল১৪৬২১৯৭৫৫১৩কেপ ভার্দে কেপ ভার্দে প্রজাতন্ত্র
পর্তুগাল পর্তুগিজ গিনিপর্তুগাল পর্তুগাল১৪৭৪১৯৭৫৫০১গিনি-বিসাউ গিনি-বিসাউ প্রজাতন্ত্র
ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচ গোল্ড কোস্টনেদারল্যান্ডস নেদারল্যান্ডস১৫৯৮১৮৭২২৭৪যুক্তরাজ্য ব্রিটিশ গোল্ড কোস্ট
সুইডেন সুইডিশ গোল্ড কোস্টসুইডেন সুইডেন১৬৫০১৬৫৮৮ডেনমার্ক ড্যানিশ গোল্ড কোস্ট
ডেনমার্ক ড্যানিশ গোল্ড কোস্টডেনমার্ক ডেনমার্ক১৬৫৮১৮৫০১৯২যুক্তরাজ্য ব্রিটিশ গোল্ড কোস্ট
ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচ স্লেভ কোস্টনেদারল্যান্ডস নেদারল্যান্ডস১৬৬০১৭৬০১০০
ফ্রান্স ফরাসি সেনেগালফ্রান্স ফ্রান্স১৬৭৭১৯৬০২৮৩সেনেগাল সেনেগাল প্রজাতন্ত্র
যুক্তরাজ্য ব্রিটিশ গাম্বিয়াযুক্তরাজ্য যুক্তরাজ্য১৮২১১৯৬৫১৪৪গাম্বিয়া গাম্বিয়া প্রজাতন্ত্র
যুক্তরাজ্য ব্রিটিশ গোল্ড কোস্টযুক্তরাজ্য যুক্তরাজ্য১৮২১১৯৫৭১৩৬ঘানা ঘানা প্রজাতন্ত্র
ফ্রান্স ফরাসি সুদানফ্রান্স ফ্রান্স১৮৮০১৯৬০৮০মালি মালি প্রজাতন্ত্র
জার্মানি জার্মান টোগোল্যান্ডজার্মানি জার্মানি১৮৮৪১৯১৯৩৫ফ্রান্স ফরাসি টোগোল্যান্ড
যুক্তরাজ্য ব্রিটিশ টোগোল্যান্ড
ফ্রান্স ফরাসি আইভরি কোস্টফ্রান্স ফ্রান্স১৮৯৩১৯৬০৬৭আইভরি কোস্ট আইভরি কোস্ট প্রজাতন্ত্র
ফ্রান্স ফরাসি গিনিফ্রান্স ফ্রান্স১৮৯৪১৯৫৮৬৪গিনি গিনি প্রজাতন্ত্র
যুক্তরাজ্য ব্রিটিশ উত্তর নাইজেরিয়াযুক্তরাজ্য যুক্তরাজ্য১৯০০১৯১৪১৪যুক্তরাজ্য নাইজেরিয়া উপনিবেশ
যুক্তরাজ্য ব্রিটিশ দক্ষিণ নাইজেরিয়াযুক্তরাজ্য যুক্তরাজ্য১৯০০১৯১৪১৪যুক্তরাজ্য নাইজেরিয়া উপনিবেশ
ফ্রান্স ফরাসি মৌরিতানিয়াফ্রান্স ফ্রান্স১৯০৩১৯৬০৫৭মৌরিতানিয়া মৌরিতানিয়া প্রজাতন্ত্র
ফ্রান্স ফরাসি দাহোমিফ্রান্স ফ্রান্স১৯০৪১৯৫৮৫৪বেনিন দাহোমি প্রজাতন্ত্র
যুক্তরাজ্য নাইজেরিয়া উপনিবেশযুক্তরাজ্য যুক্তরাজ্য১৯১৪১৯৬০৪৬নাইজেরিয়া নাইজেরিয়া ফেডারেল প্রজাতন্ত্র
ফ্রান্স ফরাসি টোগোল্যান্ডফ্রান্স ফ্রান্স১৯১৬১৯৬০৪৪টোগো টোগোলিজ প্রজাতন্ত্র
ফ্রান্স ফরাসি আপার ভোল্টাফ্রান্স ফ্রান্স১৯১৯১৯৫৮৩৯আপার ভোল্টা আপার ভোল্টা প্রজাতন্ত্র
ফ্রান্স ফরাসি নাইজারফ্রান্স ফ্রান্স১৯২২১৯৬০৩৮নাইজার নাইজার প্রজাতন্ত্র

মধ্য আফ্রিকা

[সম্পাদনা]
উপনিবেশশাসক সাম্রাজ্যপ্রতিষ্ঠাবিলুপ্তিঅস্তিত্বকালউত্তরসূরি রাষ্ট্র
পর্তুগাল পর্তুগিজ সাও টোমে ও প্রিন্সিপেপর্তুগাল পর্তুগাল১৪৭০১৯৭৫৫০৫সাও টোমে ও প্রিন্সিপে সাও টোমে ও প্রিন্সিপে
পর্তুগাল পর্তুগিজ অ্যাঙ্গোলাপর্তুগাল পর্তুগাল১৫৭৫১৯৭৫৪০০অ্যাঙ্গোলা গণপ্রজাতন্ত্রী অ্যাঙ্গোলা
ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচ লুয়ান্ডা-অ্যাঙ্গোলানেদারল্যান্ডস নেদারল্যান্ডস১৬৪১১৬৪৮৭পর্তুগাল পর্তুগিজ অ্যাঙ্গোলা
ফ্রান্স ফরাসি কঙ্গোফ্রান্স ফ্রান্স১৮৮২১৯৬০৭৮কঙ্গো প্রজাতন্ত্র কঙ্গো প্রজাতন্ত্র
জার্মানি জার্মান ক্যামেরুনজার্মানি জার্মানি১৮৮৪১৯১৬৩২ফ্রান্স ফরাসি ক্যামেরুন
যুক্তরাজ্য ব্রিটিশ ক্যামেরুন
বেলজিয়াম কঙ্গো মুক্ত রাষ্ট্রবেলজিয়াম বেলজিয়াম১৮৮৫১৯০৮২৩বেলজীয় কঙ্গো বেলজীয় কঙ্গো
ফ্রান্স উবাঙ্গি-শারিফ্রান্স ফ্রান্স১৯০৩১৯৬০৫৭মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
বেলজিয়াম বেলজীয় কঙ্গোবেলজিয়াম বেলজিয়াম১৯০৮১৯৬০৫২গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
ফ্রান্স ফরাসি ক্যামেরুনফ্রান্স ফ্রান্স১৯১৮১৯৬০৪২ক্যামেরুন ক্যামেরুন প্রজাতন্ত্র
যুক্তরাজ্য ব্রিটিশ ক্যামেরুনযুক্তরাজ্য যুক্তরাজ্য১৯২২১৯৬১৩৯ক্যামেরুন ক্যামেরুন প্রজাতন্ত্র
নাইজেরিয়া নাইজেরিয়া ফেডারেল প্রজাতন্ত্র

দক্ষিণ আফ্রিকা

[সম্পাদনা]
উপনিবেশশাসক সাম্রাজ্যপ্রতিষ্ঠাবিলুপ্তিঅস্তিত্বকালউত্তরসূরি রাষ্ট্র
ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচ মরিশাসনেদারল্যান্ডস নেদারল্যান্ডস১৬৩৮১৭১০৭২ফ্রান্স ফরাসি মরিশাস
ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচ কেপ কলোনিনেদারল্যান্ডস নেদারল্যান্ডস১৬৫২১৮০৬১৫৪যুক্তরাজ্য ব্রিটিশ কেপ কলোনি
ফ্রান্স ফরাসি মরিশাসফ্রান্স ফ্রান্স১৭১৫১৮১০৯৫যুক্তরাজ্য ব্রিটিশ মরিশাস
যুক্তরাজ্য ব্রিটিশ কেপ কলোনিযুক্তরাজ্য যুক্তরাজ্য১৭৯৫১৯১০১১৫দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা
যুক্তরাজ্য ব্রিটিশ মরিশাসযুক্তরাজ্য যুক্তরাজ্য১৮১০১৯৬৮১৫৮মরিশাস মরিশাস প্রজাতন্ত্র
যুক্তরাজ্য নাটাল উপনিবেশযুক্তরাজ্য যুক্তরাজ্য১৮৪৩১৯১০৬৭দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা
জার্মানি জার্মান দক্ষিণ-পশ্চিম আফ্রিকাজার্মানি জার্মানি১৮৮৪১৯১৫৩১দক্ষিণ আফ্রিকা দক্ষিণ-পশ্চিম আফ্রিকা
যুক্তরাজ্য বাসুতোল্যান্ডযুক্তরাজ্য যুক্তরাজ্য১৮৮৪১৯৬৬৮২লেসোথো লেসোথো রাজ্য
যুক্তরাজ্য বেচুয়ানাল্যান্ডযুক্তরাজ্য যুক্তরাজ্য১৮৮৫১৯৬৬৮১বতসোয়ানা বতসোয়ানা প্রজাতন্ত্র
যুক্তরাজ্য ব্রিটিশ মধ্য আফ্রিকাযুক্তরাজ্য যুক্তরাজ্য১৮৯৩১৯০৭১৪যুক্তরাজ্য নিয়াসাল্যান্ড উপনিবেশ
ফ্রান্স ফরাসি মাদাগাস্কারফ্রান্স ফ্রান্স১৮৯৭১৯৬০৬৩মাদাগাস্কার মাদাগাস্কার প্রজাতন্ত্র
ফ্রান্স ফরাসি কোমোরোসফ্রান্স ফ্রান্স১৮৪১১৯৭৫১৩৪কোমোরোস কোমোরোস দ্বীপপুঞ্জের ইউনিয়ন
মায়োত মায়োত
যুক্তরাজ্য অরেঞ্জ নদী উপনিবেশযুক্তরাজ্য যুক্তরাজ্য১৯০২১৯১০৮দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা
যুক্তরাজ্য ট্রান্সভাল উপনিবেশযুক্তরাজ্য যুক্তরাজ্য১৯০২১৯১০৮দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা
যুক্তরাজ্য নিয়াসাল্যান্ডযুক্তরাজ্য যুক্তরাজ্য১৯০৭১৯৬৪৫৭মালাউই মালাউই প্রজাতন্ত্র
যুক্তরাজ্য দক্ষিণ রোডেশিয়াযুক্তরাজ্য যুক্তরাজ্য১৯২৩১৯৬৫৪২জিম্বাবুয়ে জিম্বাবুয়ে প্রজাতন্ত্র
যুক্তরাজ্য উত্তর রোডেশিয়াযুক্তরাজ্য যুক্তরাজ্য১৯২৪১৯৬৪৪০জাম্বিয়া জাম্বিয়া প্রজাতন্ত্র
যুক্তরাজ্য রোডেশিয়া ও নিয়াসাল্যান্ড ফেডারেশনযুক্তরাজ্য যুক্তরাজ্য১৯৫৩১৯৬৩১০দক্ষিণ রোডেশিয়া দক্ষিণ রোডেশিয়া
জাম্বিয়া উত্তর রোডেশিয়া
মালাউই নিয়াসাল্যান্ড

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Daly, Samuel Fury Childs (৪ মে ২০১৯)। "From Crime to Coercion: Policing Dissent in Abeokuta, Nigeria, 1900–1940"। The Journal of Imperial and Commonwealth History (ইংরেজি ভাষায়)। ৪৭ (3): ৪৭৪–৪৮৯। ডিওআই:10.1080/03086534.2019.1576833। আইএসএসএন 0308-6534।